আড়াইহাজারে সন্ত্রাসী হামলায় আহত পাঁচ, থানায় অভিযোগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে সন্ত্রাসী হামলায় পাঁচ জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার হাইজাদী ইউনিয়নের চণ্ডিবরদী গ্রামে শুক্রবার ঘটলেও গতকাল রবিবার দুপুরে হাজি আব্দুল হান্নান বাদী হয়ে সাত জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাজি আব্দুল হান্নান জানান, শুক্রবার একই গ্রামের বাবুল, মাসুদ, ডালিম, আয়নাল হক, সেলিম ও হাতেম আলীসহ আরো বেশ কয়েক জন লোক তার চাষকৃত পুকুরে টিল ছুড়ে মাছের ক্ষতি করে। তিনি বাধা দিলে তারা তাকে গালমন্দ করে চলে যায়। পরে বিকালে তার ভাতিজা আতাউর রহমানকে স্কুল মাঠে পেয়ে তারা মারধর করে। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি আপোষ করে দেন। এরপরও উক্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সন্ধ্যায় তার বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। বাঁধা দিতে গেলে হামলায় পাঁচ জন আহত হয়।