গাজীপুরে রোভার অঞ্চলের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

গাজীপুর প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মহানগরীর বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দুই শতাধিক বিভিন্ন জাতের ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় রোভার অঞ্চলের আঞ্চলিক সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী ও সহসভাপতি প্রফেসর এম এ বারী, ড. মো. জহিরুল আলমসহ রোভার স্কাউটসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চারাগাছগুলো সরবরাহ করা হয়। এছাড়া একই দিন ঐ কেন্দ্রে পাঁচ দিন ব্যাপী ৮৯তম রোভার ইউনিট লিডার অ্যাডভান্স কোর্স শুরু হয়েছে। এ কোর্সের উদ্বোধন করেন শিক্ষাবিদ প্রফেসর এম এ বারী। কোর্স পরিচালক সিকদার রুহুল আমীন সভাপতিত্ব করেন।