গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগীর পূবাইলের মাজুখান এলাকায় একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

অগ্নিকাণ্ডের ফলে কালো ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও সদর দপ্তরের মোট সাতটি ইউনিট এক যোগে কাজ করে।