বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু চার মাস পর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৩

এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় চার মাস পর শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচল। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ১৩৫ জন যাত্রী নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায় ইউএস বাংলার একটি ফ্লাইট।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। গতকাল ভারতে যায় আরো দুটি ফ্লাইট, সেখান থেকে বাংলাদেশে আসার কথা তিনটি ফ্লাইট।