‘প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

করোনা মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। তবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কারণে এদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রথম ঢেউয়ের পাশাপাশি দ্বিতীয় ঢেউয়েও সরকার সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবিলায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে গতকাল রবিবার বিকালে চাঁদপুরে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণকারলে প্রধান অতিথির বক্তব্যে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা পরিবহন শ্রমিক, নৌযান শ্রমিক, রেলওয়ে শ্রমিক, স্কাউট সদস্য, কমিউনিটি পুলিশিং, মত্স্যজীবী সদস্যদের মধ্যে সার্জিক্যাল মাস্ক, এন-৯৫ মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, লাক্স সাবান, লাইভ বয় হ্যান্ডওয়াশ, টুথপেস্ট, টুথ পাউডার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর  জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মিঠু, জেলা আওয়ামী লীগের  নেতা জসিম উদ্দিন পাটোয়ারী, আইনবিষয়ক সম্পাদক দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফারুক হোসেন ভুঁইয়া, জেলা মত্স্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা জাহাঙ্গীর হোসেন নয়ন প্রমুখ।