১৬ সেপ্টেম্বরের মধ্যে বাকাসসের দাবি মেনে নেওয়ার আলটিমেটাম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিতকরণের প্রস্তাব ও ব্যাখ্যা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। দাবি না মানলে ১৮ সেপ্টেম্বর আবারও সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সভাপতি আলহাজ মো. আকবর হোসেন।

জাতীয় প্রেসক্লাবে পদ পদবী পরিবর্তন, বেতন গ্রেড উন্নিত না করা, একই পদে দীর্ঘদিন চাকরি করে অবসর গ্রহণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিকার চেয়ে ৩য় শ্রেণির কর্মচারীদের সংগঠন বাকাসস সংবাদ সম্মেলন করে।—প্রেস বিজ্ঞপ্তি