মিশিগানে প্রবাসীদের জমজমাট বনভোজন ও মিলনমেলা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

নানা আয়োজনের মধ্যে দিয়ে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্টের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে প্রথম বার্ষিক পারিবারিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বিভিন্ন সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পিকনিক স্থল এক পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। বনভোজনে প্রথমেই ঝালমুড়ি ও চা পরিবেশন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় ছিল খেলাধুলা, সংগীত এবং পুরষ্কার বিতরণ। তন্ময় আচার্য্য ও অশোক দাশের উপস্থাপনায় এবং গৌরব দাশের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিভিন্ন বয়সী বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা। বনভোজনে মহিলাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল চোখ বাধা অবস্থায় ছবির কপালে টিপ পরানো খেলা।  ছিল মহিলাদের বালিশ বদল খেলাও। সকল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। পড়ন্ত বিকেলে বনভোজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবাশীষ দাশ, স্বদেশ সরকার, সুস্মিতা চৌধুরী, অসিত চৌধুরী, বাবুল পাল, বহ্নি দাশ, সঙ্গীতা পাল সংগীত পরিবেশন করেন। যন্ত্রে ছিলেন অভিষেক চৌধুরী ও আকাশ চক্রবর্তী। -প্রেস বিজ্ঞপ্তি