গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যা তালেবানের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

তালেবান এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে। এই নারী পুলিশের নাম বানু নিগার এবং তাকে মধ্যাঞ্চলের ঘোর প্রদেশের ফিরোজকোহ শহরে তার আত্মীয়দের সামনেই গুলি করা হয়। শনিবার তিনজন বন্দুকধারী তার বাড়িতে এসে পৌঁছায় এবং বাড়িতে তল্লাশি চালায়। এরপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে তাদের সামনেই বানু নিগারকে গুলি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিগার স্থানীয় কারাগারে কাজ করতেন এবং আট মাসের গর্ভবতী ছিলেন। স্থানীয় তালেবান এই ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিয়েছে।