গিনিতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার দাবি সৈন্যদের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

গিনিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কনডেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে দাবি করেছে কিছু সৈন্য। একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে প্রেসিডেন্টের চারপাশে সৈন্যরা অবস্থান করছে। তবে প্রেসিডেন্ট কোথায় আছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। সৈন্যরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে। যদিও প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, একদল সৈন্য অভ্যুত্থানের চেষ্টা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট গার্ড সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন এবং প্রেসিডেন্টকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন। -বিবিসি