বিণতি-বিচ্যুতি, পৃথিবীর চৌম্বক উপাদান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯

মাধব রায়, কথাসাহিত্যিক, সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)

ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট

 

নীলকান্তবাবু অফিস থেকে ফিরে বললেন আজ বাংলাদেশে মৃত্যু হয়েছে ৪৭ জনের, মোট মৃত্যু ২৩৫২ জন, সারাবিশ্বে ৫৬৯৭১২ জন। সংখ্যাটা যে কোথায় গিয়ে থামবে ঠিক নেই। এর মধ্যে আশার সংবাদ হলো বাংলাদেশে আক্রান্তদের অর্ধেকের বেশি সুস্থ হয়ে উঠেছে।

কমলা বললেন, এ ব্যাপারে আমাদের ডাক্তারদের ভূমিকা অপরিসীম। তাঁরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, এটি এক কথায় অসাধারণ।

নীলকান্তবাবু বললেন, শুধু ডাক্তার কেন, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, চতুর্থ শ্রেণির কর্মচারি, পুলিশ বাহিনি, আর্মি, সাংবাদিক ভায়েরা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। ব্যতিক্রমী লোভী ব্যক্তি দুয়েকজন ছাড়া বাকি সবাই স্যালুট পাওয়ার যোগ্য।

হ্যাঁ, বললেন কমলা, বাংলাদেশে মানুষ তাদেরকে সম্মান এবং ভালোবাসা জানানোর জন্য অভিনব কর্মসূচি গ্রহণ করেছে। রাস্তায় দূরে দূরে দাঁড়িয়ে এক মিনিট অনবরত হাত-তালি দিয়েছে তাঁদের উদ্দেশে। কোনও কোনও টিভি হ্যাটস অফ টু দ্যা ফ্রন্ট লাইনার্স নামে এ ধরনের ত্যাগী-নিঃস্বার্থ মানুষের ভূমিকা তুলে ধরেছে। থ্যাংক ইউ উকটরস নামেও কেউ কেউ শ্রদ্ধা জানাচ্ছে।

এটাই তো করা উচিত। বললেন নীলকান্তবাবু ।

এর মধ্যে আরও কিছু ভালো খবর আছে, বললেন কমলা। বাংলাদেশের মেয়ে, ডাক্তার সেঁজুতি সাহা, তার বাবার সাথে মিলে করোনা ভাইরাস এর জিনোম এনালাইসিস করেছিল না? এখন সেই মেয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাঃ, বললেন নীলকান্তবাবু।

হ্যাঁ, বিশ্বস্বাস্থ্য সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ড টিআইএমবিতে প্রথমবারের মতো একজন বাংলাদেশি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের এই অণুজীব বিজ্ঞানী। বোর্ডের আরও দুইজন সদস্যের সঙ্গে সেঁজুতি সাহা ডবিউএইচওর মহাপরিচালক পর্যায়ে সারা বিশ্বে পোলিও সংক্রমণ প্রতিরোধ প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে পরামর্শ দেবেন।

খুব ভালো খবর, আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের এবং অহংকারের বিষয়। আরও একটি সুখবর আছে কিন্তু।

কী? বললেন কমলা।

রাশিয়া দাবি করেছে তারা করোনা টিকার ক্লিনিক্যাল পরীক্ষা সফলভাবে করতে পেরেছে। সে দেশের সেচেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি বলেছে, এটিই বিশ্বের প্রথম কোনও করোনা টিকার সফল ক্লিনিক্যাল ট্রায়াল। বললেন নীলকান্তবাবু। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে বলেছে, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত করোনা টিকার ক্লিনিক্যাল পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।

                পরের অংশ আগামীকাল