সাধারণ জ্ঞান
মো. শহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি । তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি লক্ষ্য করো।
১। বিজ্ঞানের জনক কে? উত্তর:থ্যালিস।
২। জীববিজ্ঞানের জনক কে? উত্তর:এরিস্টটল।
৩। প্রাণিবিজ্ঞানের জনক কে? উত্তর:এরিস্টটল।
৪। রসায়ন বিজ্ঞানের জনক কে? উত্তর:জাবির ইবনে হাইয়ান
৫। পদার্থবিজ্ঞানের জনক কে? উত্তর:আইজ্যাক নিউটন।
৬। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? উত্তর:এরিস্টটল।
৭। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? উত্তর:নিকোলার ম্যাকিয়াভেলি।
৮। অর্থনীতির জনক কে? উত্তর:এডাম স্মিথ।
৯। আধুনিক অর্থনীতির জনক কে? উত্তর:পল স্যামুয়েলসন
১০। সমাজ বিজ্ঞানের জনক কে? উত্তর:অগাস্ট কোঁত্।
১১। গণতন্ত্রের জনক কে? উত্তর:জন লক।
১২। হিসাববিজ্ঞানের জনক কে? উত্তর:লুকাপ্যাসিওলি।
১৩। চিকিত্সা বিজ্ঞানের জনক কে? উত্তর:ইবনে সিনা।
১৪। দর্শনশাস্ত্রের জনক কে? উত্তর:সক্রেটিস।
১৫। ইতিহাসের জনক? উত্তর:হেরোডোটাস।
১৬। ভূগোলের জনক কে? উত্তর:ইরাটস থেনিস।
১৭। গণিতের জনক কে? উত্তর:আর্কিমিডিস।
১৮। অপরাধ বিজ্ঞানের জনক কে? উত্তর:ল্যামব্রাসো
১৯। মেডিসিনের জনক কে? উত্তর:হিপোক্রেটিস।
২০। জ্যামিতির জনক কে? উত্তর:ইউক্লিড।
২১। বীজগণিতের জনক কে? উত্তর:আল খাওয়ারেজমী
২২। জীবাণুবিদ্যার জনক কে? উত্তর:লুই পাস্তুর।
২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে? উত্তর:চার্লস ডারউইন।
২৪। সনেটের জনক কে? উত্তর:পের্ত্রাক।
২৫। বাংলা সনেটের জনক কে? উত্তর:মাইকেল মধুসূদন দত্ত।
২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে? উত্তর:হার্বাট স্পেন্সর।
২৭। বংশগতি বিদ্যার জনক কে? উত্তর:গ্রেডার জোহান মেনডেল।
২৮। শ্রেণিকরণ বিদ্যার জনক কে? উত্তর:কারোলাস লিনিয়াস।
২৯। শরীরবিদ্যার জনক কে? উত্তর: উইলিয়াম হার্ভে।
