জ্যোতির্ময় বর্মন
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট
রসায়নের ধারণা
২৬। প্রশ্ন:পাকস্থলীতে কোন এসিড থাকে?
উত্তর:হাইড্রোক্লোরিক এসিড।
২৭। প্রশ্ন:পেটের এসিডিটির জন্য এন্টাসিড খাওয়া হয় কেন?
উত্তর: এন্টাসিডে থাকা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে এসিডকে প্রশমিত করে।
২৮। প্রশ্ন:কিসের ফলে বায়ুমণ্ডল, পানিসহ সকল জীব সৃষ্টি হয়েছে?
উত্তর:কোটি বছর ধরে হওয়া বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের জন্য।
২৯। প্রশ্ন:উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য কীভাবে তৈরি করে?
উত্তর:উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে পানি আর কার্বন ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ উত্পন্ন করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে।
৩০। প্রশ্ন:ভৌত রসায়ন কী?
উত্তর:ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মুলত: পদার্থবিজ্ঞানে বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
৩১। প্রশ্ন: প্রিজারভেটিভস কী?
উত্তর:প্রিজারভেটিভস হলো এমন এক রাসায়নিক যা পচনশীল (ফল, রস ইত্যাদি) পদার্থ সংরক্ষণের কার্যে ব্যবহূত হয়।
৩২। প্রশ্ন:কীটনাশক কী?
উত্তর:কীটনাশক হলো এমন এক রাসায়নিক যা কৃষি জমির পোকামাকড় নিধনে ব্যবহূত হয়।
৩৩। প্রশ্ন:বিজ্ঞানের লক্ষ্য কী?
উত্তর:মানবজাতির কল্যাণসাধন করা।
৩৪। প্রশ্ন:বিজ্ঞান কী?
উত্তর:পরীক্ষা-নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয় সেই জ্ঞানকে বিজ্ঞান বলে।
৩৫। প্রশ্ন:গবেষণা কী?
উত্তর:পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনোকিছু জানার চেষ্টাকেই গবেষণা বলে।
৩৬। প্রশ্ন:বিজ্ঞানী কাকে বলে?
উত্তর: যিনি গবেষণার মাধ্যমে বিজ্ঞান চর্চা করেন তাকে বিজ্ঞানী বলে।
৩৭। প্রশ্ন:রসায়ন গবেষণাগার কাকে বলে?
উত্তর:যেখানে রসায়নের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে রসায়ন গবেষণাগার বলে।
৩৮। প্রশ্ন:অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভুত করলে পানির তাপমাত্রার কীরূপ পরিবর্তন হবে?
উত্তর:তাপমাত্রা কমে যাবে।
