যে যা বলুক, বলতে থাকুক
বলছি আমি সাফ,
গরিব হওয়া এই গ্রহতে
বিরাট বড় পাপ!
যতই বলুক, একে অপর
রাখবে কাঁধে কাঁধ,
ফাঁকা বুলি, এসব কথা
বলবে সবাই, যথাতথা
বলছি আমি—এসব শুধুই
পুঁজিবাদের ফাঁদ!
গরিব লোকের জাগবে কেন
বেঁচে থাকার সাধ?
এই সমাজে গরিব হওয়া
বিরাট অপরাধ!
