সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের সাশ্রয়ী মূল্যের নতুন মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘কেরোন্ডা জিএক্সফাইভটেনএইচ’ (Karonda X510H)। বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসরযুক্ত ওই ল্যাপটপটি ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়ালটনের কম্পিউটার বিভাগসূত্রে জানা গেছে, নতুন মডেলের ল্যাপটপটির দাম মাত্র ৭৯ হাজার ৯৯০ টাকা। এতে রয়েছে ইন্টেলের কোর আই ফাইভ ১০৩০০এইচ সিরিজের প্রসেসর, ৩২০০ মেগাহার্জের ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম, এনভিডিয়া এমএক্স৩৫০ ২ গিগাবাইট গ্রাফিক্স কার্ড, ৫১২ জিবি এমডটটু এসএসডি কার্ড, ১৫.৬ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে, মাল্টিকালার ইলুমিনেটেড কিবোর্ডসহ অত্যাধুনিক সব ফিচার। ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের ম্যানেজার প্রকৌশলী মির শাহ আরফিন জানান, নতুন ল্যাপটপটি সব ধরনের গ্র্যাফিক্যাল কাজসহ হালকা গেমিংয়ের উপযোগী। ল্যাপটপটি ফ্রিলান্সারদের বিভিন্ন ধরনের কাজের জন্য বেশ মানানসই। এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও মেকিংসহ নানা কাজে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে সাশ্রয়ী মূল্যের এই ল্যাপটপ। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ২ ওয়াটের স্পিকার, সাউন্ড ব্লাস্টার সিনেমা ৬, উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেম, ৮ ঘন্টারও বেশি ব্যাক-আপ সমৃদ্ধ ৪ সেলের পলিমার ব্যাটারি প্যাক, ১ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা ইত্যাদি। কেরোন্ডা সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।
