ইসরাইলি কারাগার থেকে পালিয়েছে ছয় ফিলিস্তিনি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪

 রয়টার্স ও আলজাজিরা

ইসরাইলের একটি অত্যন্ত সুরক্ষিত কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে পলাতক ঐ বন্দিদের জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পলাতক পাঁচ বন্দি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্য এবং অপর জন প্রধান ধারার ফাতাহ পার্টির সঙ্গে সম্পর্কিত একটি সশস্ত্র গোষ্ঠীর সাবেক কমান্ডার। এই ছয় জন কারাগারের একটি সেলেই ছিলেন এবং সুড়ঙ্গ খুঁড়ে ইসরাইলের উত্তরাঞ্চলীয় জিলবোয়া কারাগার থেকে পালিয়ে গেছেন।

ইসরাইল পুলিশের মুখপাত্র এলি লেভি কান রেডিওকে বলেছেন, ‘রাতে কৃষি জমিগুলোতে সন্দেহজনক ছায়ামূর্তির বিষয়ে বেশ কয়েকটি প্রতিবেদন পাই আমরা আর কারা বিভাগ খুব দ্রুতই দেখতে পায় বন্দিরা তাদের সেলে নেই এবং ছয় জন পালিয়েছেন।’