গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২১ সালের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন গতকাল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত। সভায় ব্যাংকের এএমডি মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, ডিএমডি আতাউস সামাদ উপস্থিত ছিলেন
-০০০
যমুনা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সরকারি ট্রেজারি চালান জমা দেওয়ার ‘স্বয়ংক্রিয় ট্রেজারি চালান ব্যবস্থার’ একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, অ্যাকাউন্টস ও বাজেট ডিপার্টমেন্টের জিএম ফোরকান হোসেন, যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ
