দর অস্বাভাবিক বাড়ার কারণ জানে না ইমাম বাটন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭

ইত্তেফাক রিপোর্ট

বিনা কারণেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটনের শেয়ারদর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ৫ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়ছে। উল্লেখ্য, গত ১৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩১ দশমিক ২০ টাকায়। আর ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ এ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১২ দশমিক ৩০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।