বেড়া পৌরসভায় সড়ক বেহাল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়া পৌর এলাকায় ধানিয়াহাটা থেকে মৈত্রবাঁধা মহল্লার সড়ক বেহাল অবস্থায় আছে। ফলে এই সড়কে রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। এছাড়া ধানিয়াহাটা মোড় থেকে তরমুজহাট পর্যন্ত প্রায় ২০০ ফুট অংশে খানাখন্দে ভরে গেছে। মৈত্রবাঁধা মহল্লার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, সড়কের এমন দুরবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফিরোজুল আলম বলেন, এই সড়কের সংস্কার কাজের টেন্ডার হয়েছে। ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। বর্ষায় কাজে বিলম্ব হয়েছে। যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে আমাদের।