নাজিরপুরে আমন চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২১

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুরে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে কৃষকরা তাদের জমিতে ব্রি-ধান ৪৯, ব্রি-ধান ৫১, হাইব্রিড সাথী, হাইব্রিড রাজকুমার, হাইব্রিড এসি আই টুসহ বিভিন্ন ধরনের চারা রোপণ করছেন। উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের কৃষক আজাদ জানান, এ বছর বন্যার আশংকা কম বলে মনে করছেন স্থানীয় কৃষক। ফলে চলতি মৌসুমে সুষ্ঠুভাবে ধানের আবাদ ঘরে তুলতে পারবেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা দিগিবজয় হাজরা জানান, এ বছর উপজেলায় ছয় হাজার হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। উত্পাদনের লক্ষ্যমাত্রা ৩০ হাজার টন ধরা হয়েছে।