গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে পাটের ফলন ও দাম ভালো হওয়ায় লাভবান হচ্ছে চাষিরা। উপজেলায় পাট কেটে পানিতে জাগ দেওয়ার পর সোনালী আঁশ ছাড়ানোর কাজ চলছে পুরোদমে। রোদে শুকানোর পর পাট বিক্রি করতে হাটবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের পাটচাষি এন্তাজ জানান, এবার সাত বিঘা জমিতে তিনি পাট চাষ করেছেন। জমির পাট কেটে জাগ দিয়েছেন। কিছু জাগ তুলে আঁশ ছাড়ানো শুরু করে দিয়েছেন। গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান বলেন, অনেক কৃষক সঠিক সময়ে বীজ বপন করতে পারায় গত বছরের তুলনায় প্রায় ১৭০ হেক্টরের বেশি জমিতে পাট চাষ হয়েছে। তবে বাজারে পাটের দাম ভালো হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন।
