রংপুর বিভাগে করোনায় আরো ৪ জনের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগে করোনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে রংপুরে ১৬ জন, দিনাজপুরে ১৪, ঠাকুরগাঁওয়ে ১৪, পঞ্চগড়ে ১৪, কুড়িগ্রামে ১৩, লালমনিরহাটে ৯, গাইবান্ধায় পাঁচ এবং নীলফামারীতে দুই জন রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ৩৬২ জন আক্রান্ত ও ৩২০ জনের মৃত্যু হয়েছে। রংপুরে ১২ হাজার ২১১ জন আক্রান্ত ও ২৮৭ জনের মৃত্যু, ঠাকুরগাঁওয়ে ৭ হাজার ২৭৮ জন আক্রান্ত ও ২৪৪ জনের মৃত্যু, গাইবান্ধায় ৪ হাজার ৭৫৬ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, নীলফামারীতে ৪ হাজার ৩৩৩ জন অক্রান্ত ও ৮৭ জনের মৃত্যু, কুড়িগ্রামে ৪ হাজার ৫৫৪ জন আক্রান্ত ও ৬৬ জনের মৃত্যু, লালমনিরহাটে ২ হাজার ৬৯৭ জন আক্রান্ত ও ৬৪ জনের মৃত্যু, পঞ্চগড়ে ৩ হাজার ৫৪৬ জন আক্রান্ত এবং ৭৯ জনের মৃত্যু হয়েছে।