নাঙ্গলকোটে গণপিটুনিতে এক জনের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামে গণপিটুনিতে অজ্ঞাত এক জনের (২৭) মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, রাজাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সৌদিআরব প্রবাসী আব্দুস সাত্তারের বাড়ির বারান্দার ওয়ালের প্লাস্টার ভেঙে ও গ্রিল টেনে একদল চোর ঘরে ঢুকে মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় ঐ পরিবারের লোকজনের চিত্কারে এলাকাবাসী ধাওয়া দিয়ে এক জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডি তার আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।