বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
বাকেরগঞ্জের তুলাতলি নদীতে ডুবে তনয় দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ঐ গ্রামের তপু দাসের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। পরে তুলাতলী নদীতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আফসানা সাবরিন তাকে মৃত বলে ঘোষইা করেন।
