আদমদীঘিতে বিদ্যুত্স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে বিদ্যুত্স্পৃষ্টে তারাপদ চন্দ্র (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুন্দগ্রাম হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত শিরিন চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে তারাপদ নিজ বাড়িতে বৈদ্যুতিক তার জোড়া দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের শক খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কুন্দগ্রাম বাজারে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। এ ঘটনার পর আদমদীঘি থানার এসআই আবু হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।