তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ১৮টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টায় দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর শাওনা পাড়ার নেকিরডাবরি নামক দোলার জলমহল থেকে ঘূর্ণিঝড়ের উত্পত্তি হয়ে শাওনাপাড়া গ্রামে আঘাত হানে। এ সময় শাওনাপাড়া গ্রামের আনিছুর রহমানের তিনটি, এজাজুর রহমানের দুটি, আশরাফুল আলমের দুটি, আব্দুল কুদ্দুসের দুটি, সাদেকুল ইসলামের দুটি, একাব্বর আলীর একটি, দরফুল বেওয়ার একটি, বাচ্চা মিয়ার একটি, তোজাম্মেল হকের একটি, জিয়ারুল ইসলামের একটি, এমাইতোন নেছার একটি, নুর আলমের একটিসহ ১২টি পরিবারের ১৮টি ঘর বিধ্বস্ত হয়। সোমবার সকাল ৯টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
০
