মোশারেফ হোসেন
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন ডাকুয়া গত রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোশারেফ হোসেন পেশায় একজন শিক্ষক ছিলেন। স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা রেখে গেছেন। গতকাল চর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবরিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
হাফেজ আহমেদ সরকার
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমেদ সরকার (৭৫) বার্ধক্যজনিত কারণে গত রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিয়নের কমান্ডার আব্দুল মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়া।
