শোক সংবাদ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

আবুল কাশেম ভূঁইয়া

দৈনিক ফুলকি সম্পাদক নাজমুস সাকিব এবং বাংলাভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের পিতা শিক্ষক আলহাজ আবুল কাশেম ভূঁইয়া গতকাল সোমবার সাভারে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। আজ মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় জানাজা শেষে দাফন করা হবে।