রামেকে পাখি মুত্যুর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গাছ কাটার কারণে পাখি মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিচার দাবি করে গতকাল সোমবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এলিজাবল ইয়ুথ ফর ইভোলিউশন (আই), বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন, জীববৈচিত্র্য সংরক্ষণ জোট, ইয়্যুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস), নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনসহ পরিবেশবাদী আরো কয়েকটি সংগঠন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বাপা, রাজশাহী জেলা সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে এবং সেভ দ্য নেচারের চেয়ারম্যান মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, জীববৈচিত্র্য সংরক্ষণ জোটের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, গ্রিন ভয়েসের আহ্বায়ক আবদুর রহিম, ক্ষেতলাল পাখি কলোনির সভাপতি মহাসিনা বেগম, নারীনেত্রী সেলিনা বেগম, আইয়ের সভাপতি গোলাম নবী রনি, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, জনসেবায় ভয়েস অব ইয়ুথের আহ্বায়ক মাহফুজুর রহমান, ইয়্যাসের নেতা শামীউল আলীম শাওন প্রমুখ।