টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১। রবিবার ভোরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলো জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম ওরফে ইনটেক, হাসিব, রুবেল হোসেন, নাজমুল মিয়া ও আশরাফুল ইসলাম।
র্যাব জানায়, তাদের কাছ থেকে একটি তালোয়ার, একটি চাপাতি, একটি ছোরা, তিনটি চাকু ও আটটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবত্ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকাপয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ইত্যাদি লুণ্ঠন করে আসছিল মর্মে স্বীকার করে।
