সাংবাদিকদের সম্মানে এসডিআইয়ের উপহার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৪

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

কোভিড প্রাদুর্ভাবকালে ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করে নিষ্ঠার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করায় সাংবাদিকদের উত্সাহিত ও অনুপ্রাণিত করতে তাদের সম্মানে ধামরাই প্রেসক্লাবে ব্যবহারের জন্য আসবাবপত্র ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। এ উপলক্ষ্যে রবিবার বিকালে সংস্থাটি সূতিপাড়া এফটিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার নির্বাহী পরিচালক সমাজসেবক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, বিশেষ অতিথি ছিলেন ওসি আতিকুর রহমান প্রমুখ। সংস্থার প্রধান সাংবাদিকদের দায়িত্ববোধের প্রশংসা করেন। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সাবেক সভাপতি বাবুল হোসেন, মিজানুর রহমান, আজাহারুল ইসলাম রাজু প্রমুখ। তারা সংস্থার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন।