আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উচ্চ ফলনশীল পাটবীজ উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবি পাটবীজ উত্পাদন প্রদর্শনী বাস্তবায়নে লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে বিনা মূল্যে নাবি পাটবীজ, সার ও নগদ সহায়তা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী ও তাহমিনা আক্তার রিতা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে কৃষক, কৃষানি ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
