বলিভিয়ায় বাস দুর্ঘটনায় ৩ শিশুসহ নিহত ২৩

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৭

বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। দেশটির কোচাবাম্মা রাজ্যে সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৩৩ যাত্রী নিয়ে পাহাড় থেকে ৪শ’ মিটার নিচে পড়ে যায়। 

At least 23 dead after bus plunges off cliff in Bolivia-575181

দুর্ঘটনায় চালকের স্ত্রীও নিহত হয়েছে। চালক বলছে, আমি ব্রেকে চাপ দিলাম। কিন্তু ব্রেক কাজ করছিল না।  দুর্ঘটনায় আহত হয়েছে ১৩ জন। তাদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। 

স্থানীয় পুলিশ বিবৃতি এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও ছিল। এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি