মুহম্মদ আনিসুল হক
৮ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৯ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬ টা ৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার: শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন। উত্তেজনা পরিহার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা নিন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ দেখা হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন। পাওনা টাকা আদায় প্রচেষ্টা বিলম্বিত হতে পারে। কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। মামলা-মোকদ্দমা থেকে বিরত থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। সামাজিক কাজে নিজেকে জড়াতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতার শরীর-স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখুন। আজ কোনো ঝুঁকি নেবেন না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে।পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
