আমার নিজের গল্প থেকেই প্রথম সিনেমা বানাব। পুরোপুরি বাণিজ্যিক বানাব না। আবার হাই থট করলাম, আমি বুঝলাম, অন্য কেউ বুঝল না, তেমনও বানাব না। আমি যেটা করব, সেটা যেন সবাই দেখে বলে, আমাদেরই গল্প বলেছে, এমন কিছু বানাতে চাই। ডিজিটাল স্পিডের গল্প করার আমার কোনো ইচ্ছা নেই। একেবারে প্রেমের গল্প করার ইচ্ছাও নেই। প্রযোজকেরাও এখন ভিন্নধর্মী সিনেমা বানাতে ভীষণ আগ্রহী। দেখা যাক।
চলচ্চিত্র নির্মাণ ভাবনা প্রসঙ্গে অভিনেতা আবুল হায়াত
