প্রায় দুমাস ধরে ঢাকার পল্লবী ১১ নম্বর সেকশনে সকাল থেকে দুপুর দুটো-তিনটে পর্যন্ত চুলায় গ্যাস না থাকায় গৃহিণীরা অশেষ ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি দিনের অর্ধেক সময় গ্যাস সরবরাহ না করার জন্য দুঃখ প্রকাশ তো দূরের কথা; গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের জানানোরও প্রয়োজন মনে করেন না! অর্ধবেলা গ্যাস সরবরাহ করা হলেও বিল কিন্তু এক পয়সাও কম নেওয়া হচ্ছে না। এ ধরনের স্বেচ্ছাচার এ দেশেই সম্ভব। অবিলম্বে এখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সর্বত্র ডিজিটাল গ্যাস মিটার চালু করার জন্য জ্বালানি মন্ত্রণালয়ের দৃষ্টি আকষণ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
