ওয়েব সিরিজ নাকি মাদক বিজ্ঞাপন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

প্রযুক্তির উন্নয়নে দেশি ও বিদেশি ওটিটি প্লাটফর্ম এখন জনপ্রিয়তায় আকাশচুম্বী। টাকা খরচ করে এসব প্লাটফর্মে সিনেমা, নাটক পাশাপাশি তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে ওয়েবসিরিজ যা কয়েকটি পর্ব নিয়ে সাজানো থাকে। সম্মতি দেশের বেশকিছু ওয়েব সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এসব ওয়েব সিরিজ মাদক দ্রব্যের ব্যবহার এমনভাবে দেখানো হয়েছে—যেন মাদক সেবন সাধারণ বিষয়। ডিপ্রেশনে মাদক সেবন  কখনো আইনশৃঙ্খলা বাহিনী মাদক সেবন করছে দেখানো হচ্ছে। এতে তরুণ প্রজন্মকে উত্সাহিত করা হচ্ছে না তো! তাই পরিচালকদের কাছে অনুরোধ থাকবে, মাদক সেবকদের চরিত্রে এমন বার্তা নিয়ে আসুন যাতে করে এর কুফল সম্পর্কে সবাই অবগত হয়।

মো. ইসরাফিল আলম রাফিল

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা