আধুনিক নগর পরিকল্পনা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

আধুনিক নগর পরিকল্পনায় গবেষণা, বিশে­ষণ, কৌশলগত চিন্তা, নগরের নকশা, জনমত নিরীক্ষণ, নীতিমালা প্রণয়নে যথাযথ ব্যবস্থা জরুরি। একটি সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গঠনে আধুনিক নগর পরিকল্পনার বিকল্প নেই। অধিকাংশ শহরে অপরিকল্পিতভাবে ভবন তৈরি করায় লোকজন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আধুনিক নগর পরিকল্পনায় কর্তৃপক্ষকে সেখানকার বাসিন্দাদের সুযোগ-সুবিধার কথা ভাবতে হবে। বিশেষ করে পানি, গ্যাস, বিদ্যুত্, রাস্তাঘাট ও ময়লা-আবর্জনার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলে নগরের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। পরিকল্পনার অভাবে ঘিঞ্জি ও অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। পরিকল্পিত নগরে আবাসিক এলাকায় কখনো শিল্পকারখানা তৈরি করা যায় না। অপরিকল্পিত নগর তৈরি করার ফলে ভূমিকম্প থেকে রেহাই পাওয়া খুবই মুশকিল। নগরের কোথায়ও যদি আগুন লাগে সেখানে রাস্তার যথাযথ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে হতে হয় ব্যর্থ। তাদের গাড়ি পৌঁছাতেও অনেক সমস্যা হয়। তাই আধুনিক নগর পরিকল্পনায় যথাযথ ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ।

সোহেল ইসলাম জাফর

শিক্ষার্থী, ঢাকা কলেজ