গঙ্গাচড়ায় তলিয়ে গেছে আমনের খেত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

কয়েক দফা উজানী ঢল ও অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গঙ্গাচড়ায় তলিয়ে গেছে আমনের খেত। এ অবস্থায় কৃষকরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। তারা জানায়, এ বছর পাঁচ-ছয় দফা বন্যা হয়। এতে উপজেলার কোলকোন্দ, লক্ষ্মীটারী, নোহালী ইউনিয়নের তিস্তা তীরবর্তী এলাকায় ক্ষতির পরিমাণ বেশি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বন্যায় ১৩ হেক্টর জমির আমনের খেত তলিয়ে গেছে। তবে কৃষকরা বলছেন এর পরিমাণ অনেক বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, শুধু কোলকোন্দ, লক্ষ্মীটারী ইউনিয়নে আমন খেত তলিয়ে যাওয়ার পরিমাণ বেশি। এখন আর ধান না লাগানোই ভালো।