ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম মেশিনের অপারেটর না থাকায় ব্যবহারের অভাবে নষ্ট হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করাতে বাধ্য হচ্ছে রোগীরা। রুপালী বেগম নামে অন্তসত্ত্বা এক নারী বলেন, ‘সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। কিন্তু আট্রাসনোগ্রাম হাসপাতালের বাইরে করাতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, বর্তমানে আলট্রাসনোগ্রাম মেশিনটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি নতুন আলট্রাসনোগ্রাম মেশিন ও একজন অপরেটরের প্রয়োজনীতার বিষয়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত পাওয়া যাবে।
