রায়গঞ্জে কলা চাষে আগ্রহ বাড়ছে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

রায়গঞ্জে কলা চাষে ঝুঁকছেন চাষিরা। ইতিমধ্যেই অন্যান্য জাতের কলার পাশাপাশি জি-নাইন কলা চাষে তাদের আগ্রহ বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে ২৮ হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। ফলন হয়েছে মোট ৫৬০ মেট্রিক টন। চাষি রুবেল শেখ ও আব্দুস সবুর জানান, ভালো ফলন এবং অধিক লাভবান হওয়ায় তারা নিয়মিত কলার চাষ করতে চান। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার বলেন, আমরা কৃষকদের মাতৃগাছ ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছি। তাদের আগ্রহও বাড়ছে।