ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার করোনার গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল :সকাল ৯টা থেকে নগরীর ৫৪ কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ জানান, প্রথম পর্বে ১৮ হাজার ২৩০ জনকে টিকা দেওয়া হয়েছিল। তাদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। নগরবাসীকে এ কার্যক্রমে সুষ্ঠুভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৩০ ওয়ার্ডে ৫৪টি কেন্দ্রে এবং বরিশালের ১০ উপজেলার ৮৭টি ইউনিয়নে ৮৭টি কেন্দ্রের মাধ্যমে গণ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ কার্যক্রম চলছে ব?লে জানান সি?ভিল সার্জন ডা. মনোয়ার হো?সেন।
খুলনা :খুলনায় শান্তিপূর্ণভাবে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। টিকাদান কর্মসূচি বিকাল ৪টা পর্যন্ত চলে। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে টিকা নিয়েছে। কোথাও কোনো অসুবিধা হয়নি।
নাটোর :নাটোর সদর উপজেলার কাফুরিয়া উচ্চবিদ্যালয়ের টিকাকেন্দ্রে এই কার্যক্রম উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ এবং সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, জেলার ৫২টি ইউনিয়নে পর্যায়ক্রমে মঙ্গল ও বুধবার টিকা দেওয়া হবে।
আগৈলঝাড়া (বরিশাল) :উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ৩ হাজার ৩৩৬ জন টিকা গ্রহণ করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাজিহার, বাকাল ও গৈলা ইউনিয়নের সেরাল মাধ্যমিক বিদ্যালয় টিকা ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
আনোয়ারা (চট্টগ্রাম) :উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এই গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।
