ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মঙ্গলবার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। শহরের পাইকপাড়ায় এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র নায়ার কবির।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, পৌরসভার প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব মো. শামসুদ্দিন প্রমুখ। পৌরসভা থেকে জানানো হয়, কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার ২০০ কর্মী এ অভিযানে অংশ নিয়েছেন।