ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে মঙ্গলবার সকালে ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের সময় স্থানীয়রা এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার নাম মো. হামিদ। সে উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আমরা আহত অবস্থায় হামিদ ডাকাতকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। বিষয়টির তদন্ত চলছে।
