নাটোর প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার হত্যা মামলার আসামিকে সোমবার বিকালে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে নান্নু হোসেন। নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকার আমজাদ খান মেমোরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাঘা উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে। র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আমজাদ খান মেমোরিয়াল হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার পলাতক আসামি নান্নু হোসেনকে গ্রেফতার করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার ভাটপাড়া গ্রামে গত ১৩ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে মতিউর রহমানকে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে বাঘা থানায় মামলা দায়ের করা হয়।
