ক্যাপসন নিউজ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ছয়টি নতুন উপশাখা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. তাজুল ইসলাম। রানী মহল (ডেমরা), টোলারবাগ (মিরপুর-১), হাজারীবাগ (ঢাকা), বক্সনগর (নবাবগঞ্জ), বরুড়া (কুমিল্লা) এবং কদমতলীতে (চট্টগ্রাম) উপশাখাগুলো উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক অংশ নেন

 

০০

 

এবি ব্যাংক লিমিটেড কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে এ স্কুলের শিক্ষার্থীরা অনলাইনে যে কোনো শাখায় স্কুলের টিউশন ফি দিতে পারবে। এবি ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং এবং স্কুল ব্যাংকিংয়ের প্রধান নাজিয়া বরকত এবং কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও একাডেমি হেড আয়েশা শরমিন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০

 

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফিন্যান্সিং শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের বিএফআই ইউনিটের জেনারেল ম্যানেজার এ বি এম জহুরুল হুদা কোর্সটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী

০০০

এনসিসি ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির এসআরএল (ইটালি)-এর যৌথ রেমিট্যান্স কার্যক্রমের এক যুগ পূর্তি উদ্যাপিত হয়েছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ন্যাশনাল এক্সচেঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী রেমিট্যান্স বিতরণে বিশেষ অবদান রাখায় এনসিসি ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করেন