ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৭৭টির বা ৪৭ দশমিক ৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার সমতা লেদারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৭ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৮ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সমতা লেদার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ারের ৯ দশমিক ৯০ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯ দশমিক ৪৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯ দশমিক ৪৩ শতাংশ, আইএলএফএসএলের ৮ দশমিক ৯১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৮ দশমিক ৯০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিক কেবলের ৮ দশমিক ৬৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৭৫ শতাংশ এবং বাটা সুর শেয়ার দর ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।
