লংকাবাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডকে সম্প্রতি ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবেল জিরো কুপন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ড ছেড়ে তোলা টাকা দিয়ে করপোরেট খাতে অর্থায়নের পাশাপাশি এসএমই ও রিটেইল খাতে ঋণ বিতরণের গতিকে ত্বরান্বিত করবে কোম্পানিটি। জিরো কুপন বন্ডটি হবে নন-কনভার্টেবল। একই সঙ্গে এটি হবে আনসিকিউরড অর্থাত্ বন্ডটি ছাড়তে কোনো জামানত দিতে হবে না। এটি লংকাবাংলা ফাইন্যান্সের চতুর্থ বন্ড ইস্যু ও জিরো-কুপন বন্ড হিসেবে তৃতীয়।

উল্লেখ্য, বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড। ইস্যু ম্যানেজারের কাজ করছে গ্রিন ডেলটা ক্যাপিটাল লিমিটেড।—প্রেসবিজ্ঞপ্তি