ক্যাপসন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

থানা পর্যায়ে তৃণমূল রাগবি টুর্নামেন্ট জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে রাগবি খেলাটি অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল লালমনিরহাটে বড়বাড়ী শহিদ আ্বুুল কাশেম মহাবিদ্যালয়ের স্কুল মাঠে চার দল নিয়ে দিনব্যাপী রাগবি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের ভলেন্টিয়ার প্রশিক্ষক মো. আনিস খেলার উদ্বোধণ করেন। ফাইনাল খেলায় রাগবি  ট্রেনিং ক্লাব ১৫-৫ পয়েন্টে চেয়ারম্যান রাগবি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।  বিভিন্ন নামে অংশ নেওয়া দলগুলো হচ্ছে ঃ গ্রাম রাগবি দল, ইউনিয়ন রাগবি দল, চেয়ারম্যান রাগবি দল ও রাগবি ট্রেনিং ক্লাব। বর্তমানে বাছাইকৃত ২০টি জেলার ৪০ থানায় এই প্রশিক্ষণ এবং টুর্নামেন্ট চলছে। পালাক্রমে ৬৪টি জেলায় প্রশিক্ষণ দেওয়া হবে।