করোনায় মৃত্যু প্রবীণতম ক্রিকেটারের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

তিন হাফ সেঞ্চুরি করলেও টেস্ট ক্যারিয়ারে কখনো সেঞ্চুরি করতে পারেননি জন ওয়াটকিন্স। আর দেড় বছর পরই উদ্যাপন করতেন বয়সের সেঞ্চুরি। কিন্তু করোনা ভাইরাসের সঙ্গে ১০ দিন লড়াই করে ৯৮ বছর বয়সেই প্রাণ হারান সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। মৃত্যুর আগে ওয়াটকিন্স ছিলেন জীবিত থাকা টেস্ট ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে প্রবীণতম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ৮ বছরে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫টি টেস্ট খেলে ৬১২ রানের পাশাপাশি নিয়েছেন ২৯ উইকেট। তার ১.৭৪ ইকোনোমি রেট সেরা টেস্ট বোলারদের মধ্যে ষষ্ঠ। স্লিপ ফিল্ডিংয়ের বেশ নাম ছিল ওয়াটকিন্সের। ১৯৫২-৫৩ সালে অস্ট্রেলিয়া সফর ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়।  পাঁচ টেস্টে ৪০৮ রান ও ১৬ উইকেট নিয়েছেন তিনি।