স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
এলিট পেইন্ট রাবেয়া-সিরাজ কিশোর ফুটবলে গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার থ্রির সূচনা খেলায় বর্তমান চ্যাম্পিয়ন আলোর ঠিকানার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে সাফল্যের রাস্তায় হাঁটছে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ।
খেলার ২৯ মিনিটে নওজোয়ান গ্রীণকে এগিয়ে দেন আবদুল্লাহ আল জুনাইদ (১-০)। ৪৭ মিনিটে এয়াকুবের গোলে ব্যবধান বৃদ্ধি পায় (২-০)। খেলার শেষের দিকে আলোর ঠিকানার আরাফাত একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান (১-২)।
